অর্থনীতি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

তিনজন ব্যক্তি একটি কক্ষে আলোচনা করছেন, একটি ব্যক্তির হাতে একটি ডকুমেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

রোববার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞা’র প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয়, তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি।

এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহবান জানান আত্মা ও প্রজ্ঞা’র প্রতিনিধিবৃন্দ।

এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহবায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহবায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র মেহেদী হাসান।

বিষয়:আইন সংশোধন এনবিআর তামাক নিয়ন্ত্রণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…