পটুয়াখালীতে চালু হয়েছে ‘আপনার সেবায়-মিট ইওর ডিসি’ অ্যাপ
পটুয়াখালীতে ‘আপনার সেবায়-মিট ইওর ডিসি’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশে প্রথম জেলার সর্বত্র জেলা প্রশাসনের সেবা ও জবাবদিহিতা জনগনকে সহজে পৌঁছে দিতে পটুয়াখালীতে চালু হয়েছে “আপনার সেবায়-মিট ইওর ডিসি” অ্যাপ। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগে তৈরী এই অ্যাপের মাধ্যমে যে কোন স্থান থেকে কোন ব্যাক্তি চাইলে অনিয়ম,সাফল্য, অভিযোগ,তথ্য, ছবি, প্রামাণ্যচিত্র আপলোড করে দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষনিক সেবা পেতে পারবেন। এ ছাড়াও অ্যাপে জেলা প্রশাসকের সিডিউল পরিদর্শনের মাধ্যমে সাক্ষাতের আবেদন করে নির্ধারিত সময়ে স্বশরীরে সাক্ষাত বা সরাসরি ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






