চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় শেষে তাপপ্রবাহের শঙ্কা 

তামীম সানিয়াত তন্ময়তামীম সানিয়াত তন্ময়
৩:১৯ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
পরিবেশ, বাংলাদেশ
A A

দেশের ওপর দিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপক বাতাস আর বৃষ্টি ঝড়িয়ে বর্তমানে দুর্বল হয়ে আসাম ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। তবে ঘূর্ণিঝড়টি বিদায় নিতে না নিতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাতাস গরম হয়ে উঠেছে। দেখা দিয়েছে তাপপ্রবাহের শঙ্কা। 

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আজ থেকে ঢাকাসহ দেশের বেশকিছু স্থানে তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে আশা করা হচ্ছে, এই তাপপ্রবাহের মাত্রা আগের মত থাকবে না। অর্থ্যাৎ কিছুদিন আগে যেমন তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল এবার সেরকম কিছু না হবার সম্ভাবনাই বেশি।

এদিকে আজ সকাল থেকেই ঢাকার বাতাস গরম অনুভূত হচ্ছে। বলা মুশকিল যে, একদিন আগেই দেশের ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড়। চ্যানেল আইয়ের একজন কর্মী অফিসে প্রবেশ করতে না করতেই বলে উঠলো, ‘বাতাস এত গরম লাগছে কেন’।

বাতাস গরম অনুভূত হচ্ছে কেন, এমন প্রশ্ন করলে এই আবহাওয়াবিদ বলেন, গাছপালা, মাটি এখন সিক্ত (ভেজা)। সিলেট, ময়মনসিংহ বাদে দেশের বাকি স্থানের আকাশ একদমই মেঘমুক্ত বা আংশিক মেঘলা। তাই সূর্যের তাপ সরাসরি মাটি ও গাছের ওপর পড়ছে এবং জমে থাকা পানি বাষ্প হয়ে বায়মণ্ডলে ছড়িয়ে পড়ছে। এদিকে ঘূর্ণিঝড় শেষে বাতাস কমে গেছে। ঢাকায় এখন বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৫ থেকে ১০ কিলোমিটার বেগে। এই সব মিলিয়েই গরম অনুভূত হচ্ছে।

বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবুল কালাম মল্লিক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরিমাণে কম। আবহাওয়া অধিদপ্তর আজ সকালে এক বিবৃতিতে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ, বৃষ্টি, কালবৈশাখী, গরম বাতাস, এসব নিয়ে কথা হয় বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম- বিডাব্লিউওটি’ এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশের সাথে। তিনি বলেন, ঘুর্ণিঝড় চলে যাওয়ায় দেশে আবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ফলে এই সময় কালবৈশাখী দেখা যাবে। উদাহরণ টেনে বলেন, ‘ছোটবেলায় অল্প বৃষ্টির পর আমরা আম কুড়াতে যেতাম না অনেকটা সেধরনের হঠাৎ বৃষ্টি হবে।’ তিনি জানান, আজ থেকে তাপপ্রবাহ পড়বে বেশ কিছু স্থানে এবং তাপমাত্রা বাড়ায় বাতাস বেশ গরম অনুভূত হবে।

Reneta

বিডাব্লিউওটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় নিয়মিত কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে প্রতিদিন। আর বাকি এলাকায় বাতাস থাকলেও বেশ গরম অনুভূত হতে পারে। সংস্থাটি জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে, দ্বিতীয় সপ্তাহে দেশের মধ্য অঞ্চল ও তৃতীয় সপ্তাহে দেশের সকল এলাকায় বর্ষা মৌসুম শুরুর সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গরম বাতাসঘূর্ণিঝড়তাপপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT