মিয়ানমারে সেনা অভিযানে ৩০ জন নিহত

মিয়ানমারে সেনা অভিযানের সময় শহরে ব্যাপক ধ্বংস ও অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমার সামরিক শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের মধ্য অঞ্চল সাগাইংয়ে চালানো এ হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) এবং ইরাবতি নিউজ পোর্টাল জানিয়েছে, হামলায় বেসামরিক নাগরিকসহ ৫০ জন লোক মারা গেছে।
সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে তথ্যগুলো যাচাই করতে পারেনি এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে মন্তব্য চেয়ে ফোন করলেও ফেনের উত্তর দেননি।
মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে সেদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে। তারপর থেকেই তারা গণতন্ত্রপন্থী বিরোধীদের এবং বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে। বিশ্বব্যাপী নিন্দাও জানানো হয়েছে তাদের বিরুদ্ধে।






