বাংলাদেশ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে বহু হতাহত

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি ও হতাহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষজন ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজারে মালবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ঢালাই কাজের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ গোয়ালাবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে হাসপাতালে নেবার পরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহত ১৪ জন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়‌া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।

পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়:১১ জন নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…