আন্তর্জাতিক

বেন্নু নামক গ্রহাণুর বড় শিলাখণ্ড পৃথিবীতে নিয়ে এসেছে নাসা

NASA's Bennu asteroid sample return capsule reenters Earth's atmosphere. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার বেন্নু গ্রহাণুর নমুনা বহনকারী ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে বেন্নু নামক একটি গ্রহাণুর বেশ বড় আকারের শিলাখণ্ড নমুনা হিসেবে পৃথিবীতে নিয়ে এসেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ওসিরিস-রেক্স  নামক একটি মহাকাশযানের সাহায্যে ২০২০ সালে গ্রহাণু বেন্নুর পৃষ্ঠ থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৫২ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের পশ্চিম মরুভূমিতে দেশটির প্রতিরক্ষা বিভাগের অন্তর্গত মরুভূমিতে একটি হেলিকপ্টারের সাহায্যে নমুনা ধারণকারী ক্যাপসুলটি অবতরণ করে।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই শিলাখণ্ডটি পৃথিবীতে নিয়ে আসা হয়। গাড়ির টায়ার আকৃতির শিলাখণ্ডটির প্রাক-অবতরণ ওজন প্রায় ২৫০ গ্রাম বা ৯ আউন্স। এটি খুব বেশি না হলেও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের দলগুলো যে ধরণের পরীক্ষা করতে চায় তার জন্য এটি যথেষ্ট পরিমাণের চেয়ে বেশি।

এর আগে নাসার সংগ্রহ করা বিভিন্ন গ্রহাণুর নমুনাগুলোর চেয়ে এই নমুনাটি যথেষ্ট বড়। আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।

বিষয়:গ্রহাণু নাসা বেন্নু মহাকাশযান যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…