চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি গরুর মাংস খাচ্ছেন, পরিবেশ শান্ত ও আধুনিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁসহ প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা বুধবার ঘোষণা করেছেন যে, রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত একটি আইনি সংশোধনের অংশ, যা গরুর মাংস খাওয়ার বিধি কঠোরভাবে প্রয়োগ করবে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। আজ থেকে আমরা পুরো রাজ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করছি। তিনি আরও জানান, এর আগে মন্দিরের ৫ কিলোমিটার পরিসরে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল, তবে এখন তা রাজ্যের সব জায়গায় কার্যকর করা হয়েছে।

গরুর মাংস খাওয়া আসামে অবৈধ নয়, তবে ২০২১ সালের অসম পশু সংরক্ষণ আইনে হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের বেশি উপস্থিতি রয়েছে এমন এলাকায় এবং মন্দির বা বৈষ্ণব মঠের ৫ কিলোমিটার পরিসরে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এবার সেই নিষেধাজ্ঞা রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও জনসমাগমস্থলে সম্প্রসারিত করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুর মাংসনিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT