জানা গেল ব্রোঞ্জ পদকে বাংলাদেশের প্রতিপক্ষ কে
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট

ছেলদের এশিয়ান গেমসে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ হেরে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে শ্রীলঙ্কা। যেখানে আগেই জায়গা নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম সেমিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল লিটন দাসের দল।
জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্ক মাঠে টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। ঈশান কিষাণের ঝড়ো ব্যাটে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিশ্বচ্যাম্পিয়নরা। ঈশান ৪৬ বলে অপরাজিত ৮০ রান করেন। জবাবে নেমে ৯.৫ ওভারে কেবল ৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
এর আগে সকালে প্রথম সেমিতে বৃষ্টির কারণে টি-টুয়েন্টি ম্যাচের ওভার কেটে ১৩ ওভার করে গড়িয়েছে খেলা। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাহিবজাদা ফারহান। ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। রানতাড়ায় নেমে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ করে।
৩ অক্টোবর ব্রোঞ্জের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। স্বর্ণপদকের জন্য ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত।





