চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামের কাছেও গোলবন্যায় ভাসল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের দলীয় ছবি, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের কাছে গোলবন্যায় ভেসেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচও লাল-সবুজদের জন্য তার ব্যতিক্রম হয়নি। ভিয়েতনামের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে সাবিনা খাতুনের দল ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে।

বাংলাদেশ খেলার প্রায় শেষ মুহূর্তে একটি পেনাল্টি পায়। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি সেন্টার ব্যাক মাসুরা পারভীন। এশিয়ান গেমসে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ, ইতিহাসের পাতায় নাম লেখান মাসুরা।

প্রথমার্ধ থেকেই আক্রমণে ওঠে ভিয়েতনাম। দুর্দান্ত কিছু আক্রমণ সেভ করেন গোলরক্ষক রূপনা চাকমা। তবে পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পায় ভিয়েতনাম। গোল করেন অধিনায়ক হ্যায় ইয়েন ফ্যাম।

Banglabid

৩৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। গোল করেন ফরোয়ার্ড থি থুই হ্যাং। দ্বিতীয়ার্ধে গুণে গুণে আরও চারটি গোল করে ভিয়েতনামের মেয়েরা। শেষপর্যন্ত তারা ৬ গোল করে থামে।

খেলার ৮৫ মিনিটে ভিয়েতনামের ডি বক্সের মধ্যে মনিকা চাকমাকে ফাউল করে প্রতিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে ৮৭ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মাসুরা। টানা দুই ম্যাচে দুই পরাজয়ে ডি গ্রুপে সবার শেষে অবস্থান করছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসটিটুবাংলাদেশভিয়েতনামমনিকামাসুরালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT