ক্রিকেট

ভারত-পাকিস্তান রোমাঞ্চ: পরিসংখ্যান কী বলছে

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, ভারতীয় ফিল্ডার ডিফেন্সে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আসর ভারতে হওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে পাকিস্তান ভ্রমণ করতে চায়নি, তাতে সংযুক্ত আরব আমিরাতে চলে যায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।

ভারত-পাকিস্তান সবশেষ টি-টুয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৪ বিশ্বকাপে, ৬ রানে জয় পেয়েছিল রোহিত শর্মার দল। দুদলের শেষ ১০ টি-টুয়েন্টি দেখায় ৭ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৩টিতে। এশিয়া কাপে টি-টুয়েন্টি সংস্করণে তিনবারের দেখায় দুই জয় ভারতের, এক জয় পাকিস্তানের।

এবারের আসরে দুদলই দারুণ জয়ে শুরু করেছে। ওমানের বিপক্ষে ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে পাকিস্তান। ভারত স্বাগতিক আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলাউট করে ৯ উইকেটে জিতেছে।

দুদলই অভিজ্ঞ টি-টুয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড় দিয়ে সাজানো। প্রথম ম্যাচে ৪ উইকেট শিকার করা কুলদীপ যাদপ প্রস্তুত, ব্যাটে অভিষেক শর্মা ও শুভমন গিলরা আছেন ভারতের। অন্যদিকে মোহাম্মদ হারিস কিংবা ওপেনার সাহিবজাদা ফারহান ভাগ্য গড়ে দিতে পারেন পাকিস্তানের, তোপ দাগতে পারেন অধিনায়ক ও অলরাউন্ডার সালমান আলী আঘা।

বিষয়:ইন্ডিয়া এশিয়া কাপ-২০২৫ গিল টি-টুয়েন্টি পাকিস্তান যাদব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…