চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা উড়ছে হাইব্রিড মডেলের এশিয়া কাপের। দুটি ম্যাচ শেষ হয়েছে। আসরের তৃতীয় ম্যাচে দেখার অপেক্ষা মহারণের। শনিবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলা শ্রীলঙ্কার মাটিতে।

দুদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে বেশ কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। দুদল সবশেষ ওয়ানডে খেলেছিল ২০১৯ সালে, বৈশ্বিক আসরে। ম্যানচেস্টারে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচটি অবশ্য জিতে নিয়েছিল ভারত। রোহিত শর্মার ১৪০ রানের ইনিংসে পাকিস্তানের সামনে ৩৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়ে বৃষ্টি আইনে ভারত জিতেছিল ৮৯ রানে।

পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এখনও জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। মুখোমুখি ১৩২ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৫টিতে, ফলাফল হয়নি চার ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর ৩৫৬ রান, পাকিস্তানের ৩৪৪। সর্বোচ্চ ৩২৯ রানতাড়া করে পাকিস্তানকে হারিয়েছে ভারত, পাকিস্তান হারিয়েছে ৩২৮ রান তাড়া করে। দেশের মাটিতে পাকিস্তান জিতেছে ১৪টি, ভারত জিতেছে ১১টিতে। বিদেশের মাটিতেও জয়ের হিসেবে এগিয়ে পাকিস্তান, জিতেছে ১৯টিতে। ভারত জিতেছে ১১ ম্যাচে।

শেষ পাঁচ ম্যাচে অবশ্য দুদলের মুখোমুখিতে এগিয়ে ভারত। ৪ জয়ের বিপরীতে ভারত হেরেছে মাত্র একটিতে। এশিয়া কাপের দ্বৈরথেও এগিয়ে ভারত। এশিয়ার আসরটিতে দুদলের দেখা হয়েছে ১৭ বার। ৯ ম্যাচে জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে ৬টিতে। ফলাফল হয়নি দুই ম্যাচে।

স্বাগতিক হওয়ার পরও হাইব্রিড মডেলের কারণে শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বিকেল সাড়ে ৩টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়ার কাপের অতীত পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও পাল্লেকেলেতে ছেড়ে কথা বলবে না পাকিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

Reneta

খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় শক্তিমত্তায় পিছিয়ে নেই কোনো দলই। ব্যাটিং লাইনআপের পাশাপাশি বোলিংয়ে বেশ দৃঢ় পাকিস্তান। বাবর আজম, ইমাম উল হক ও ইফতিখার আহমেদদের সামনে ভুগতে হতে পারে ভারতীয় বোলারদের।

বল হাতে রোহিত, কোহলিদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।

অন্যদিকে অভিজ্ঞ রোহিত শর্মার অধীনে ভারতও ভালো অবস্থায় থাকবে। লম্বা ব্যাটিং লাইনআপের পাশাপাশি বোলিংয়েও শক্ত অবস্থান ভারতের। বিরাট কোহলি, শুভমন গিল আছেন। সেইসঙ্গে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারদের অভিজ্ঞতা ভারতকে আত্মবিশ্বাস জোগাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কোহলিজাদেজানাসিমপাকিস্তানবাবরভারতভারত-পাকিস্তান ম্যাচরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT