চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিষাণ-পান্ডিয়ার জুটিতে ঘুরে দাঁড়াল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের চলতি আসরে ভারত-পাকিস্তান বৃষ্টি হানা দিয়েছিল দুইবার। বৃষ্টি ভেজা মাঠে পাকিস্তানের বোলারদের তোপে দ্রুতই চার উইকেট হারায় ভারত। এতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় রোহিতের দল। তবে অবশ্য হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে দলের বিপর্যয় কাটিয়ে তুলেছেন ঈশান কিষাণ। তাদের অপ্রতিরোধ্য জুটিতে বড় সংগ্রহের পথে ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান। ১১৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন ঈশান কিষাণ (৭৬ বলে ৭৪ রান) ও হার্দিক পান্ডিয়া (৬৫ বলে ৫৩ রান)।

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের ৪.২ ওভারে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির আগে ভারতের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৫ রান। বৃষ্টি শেষে ম্যাচ গড়ানোর চার বল পরই আফ্রিদির হাফ ভলি বলে বোল্ড হন ১১ রান করা রোহিত। রোহিত ফেরার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বল তার ব্যাটের কানায় লেগে উইকেটে আঘাত হানে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন শ্রেয়াস আয়ার। লম্বা করতে পারেননি ইনিংস। হারিস রউফের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের তালুবন্দি হন। ৯ বলে ২ চারে ১৪ রানে থামে আয়ারের ইনিংস। দলীয় ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা আবারও খানিকক্ষণ বন্ধ থাকে।

বৃষ্টি শেষে খেলা পুনরায় মাঠে গড়ালে ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন ৩২ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলা শুভমান গিল। নিজের দ্বিতীয় উইকেট পকেটে পুরেন হারিস।

এরপর দলের হাল ধরেন কিষাণ ও পান্ডিয়া। পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে রান তুলছেন দুই ব্যাটার। দুজনেই ফিফটি স্পর্শ করেছেন। ২৮ ওভারে দ্বিতীয় বলে ৫৪ বলে ফিফটি স্পর্শ করেন কিষাণ, ৩৪তম ওভারের শেষ বলে ৬২ বলে ফিফটি করেন হার্দিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কিষাণপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টসশাহিনহারিসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT