চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-লোকেশের সেঞ্চুরিতে রেকর্ড ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানি বোলারদের বিপক্ষে মারমুখী ব্যাটিং করে ভারতকে পাহাড়সম সংগ্রহ এনে দিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়েছে টিম ইন্ডিয়া।

আগেরদিন ব্যাটিং থামাতে হলেও সেটি বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ছন্দপতনের কারণ হয়নি। তৃতীয় উইকেট জুটিতে তারা সেঞ্চুরি তুলে নিয়ে অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ২৩৩ রান। ২ উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় ভারত।

পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের রেকর্ড ওয়ানডে দলীয় স্কোর। ২০০৫ সালে বিশাখাপত্তমে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে নিজেদের রেকর্ড ৩৫৬ রান তুলেছিল ভারত।

ওয়ানডে ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন কোহলি। পেয়েছেন ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ শতক ছুঁতে কোহলির লাগবে আর মাত্র দুই শতক।

সব ফরম্যাট মিলিয়ে কোহলির মোট সেঞ্চুরি সংখ্যা হল ৭৭। ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানের অপরাজিত ইনিংসটি বোলারদের বিধ্বস্ত করেছে।

চোটের কারণে লম্বা সময় পর এশিয়া কাপে সুযোগ পাওয়া রাহুল অনবদ্য ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন। ক্যারিয়ারের ষষ্ট ওয়ানডে সেঞ্চুরি পেয়ে থামেননি। ১০৬ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১১ রানে থাকেন অপরাজিত।

Reneta

মঙ্গলবার রিজার্ভ ডে’তে চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের লড়াই শুরুতে বিলম্ব হয়। কোনো ওভার কাটা না যাওয়ায় ৫০ ওভারে ভারত পায় উইকেটে রানের পুঁজি। আগের দিন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান নিয়ে রোহিত শর্মার দল আজকের খেলা শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বোপাকিস্তানবিরাটভারতরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT