চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের ফাইনালে নেই থিকশানা, অক্ষরের ব্যাকআপ ওয়াশিংটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশানা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবেন না। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি চোটে পড়েন। ফাইনালের আগে থিকশানার পরিবর্তে ডানহাতি অফব্রেক বোলার সাহান আরাচিগেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য থিকশানা প্রস্তুত হবেন। আপাতত পুনর্বাসনের কাজ শুরু করতে তিনি হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে বাউন্ডারি লাইনে বল সরানোর সময় থিকশানা তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাৎক্ষণিকভাবে ফিজিও তাকে চিকিৎসা দেন। পরে তিনি আরও তিন ওভার বল করেন। ডান পা টেনে টেনে বোলিং ক্রিজে যাচ্ছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিকেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছে। তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং খুব বেশি ব্যথা অনুভব করছেন না। অবশ্যই তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন। আসলে বিশ্বকাপ যদি আমাদের সামনে না থাকতো, তাহলে আমরা তাকে কোনোভাবে ফাইনালের জন্য প্রস্তুতের চেষ্টা করতাম। কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে চাই না।

এদিকে, ভারত দলেও দেখা দিয়েছে চোট সমস্যা। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার সুপার ফোরের ম্যাচে ফিল্ডারের ছোড়া বল অক্ষর প্যাটেলের কবজিতে আঘাত হানে। এ সময় জায়গাটি কিছুটা ফুলে যায়। ফাইনালের আগে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হতে পারে।

অক্ষরের ব্যাকআপ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার ফাইনালের আগে কলম্বোতে ভারতের এশিয়া কাপ স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন ওয়াশিংটন সুন্দর।

Reneta

চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হতে চলা এশিয়ান গেমসে ভারতীয় দলে জায়গা পাওয়া সুন্দরের বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে কন্ডিশনিং ক্যাম্পের অংশ হওয়ার কথা ছিল।

ওয়াশিংটন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ভারতের দ্বিতীয় সারির স্কোয়াডের সুযোগ পেয়ে গত মাসে আয়ারল্যান্ডে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষরএশিয়া কাপ-২০২৩ওয়াশিংটনথিকশানাফাইনালভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে আগেই ভিসা নিবন্ধন বাধ্যতামূলক

জুন ২, ২০২৬

প্রিয় ভোলার পথে তোফায়েল আহমেদ, শেষ বিদায়ে শোকের ছায়া

জুন ২, ২০২৬

ব্রাজিল সমর্থকদের ভিন্ন উদযাপন, র‌্যালির বদলে বৃক্ষরোপণ

জুন ২, ২০২৬

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ফোনে তীব্র ভর্ৎসনা

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT