চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পথচলায় সবাইকে সঙ্গে চান সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ দিয়ে টি-টুয়েন্টির নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত বলে দাবি করেছেন এ অলরাউন্ডার। সামনের পথচলায় সবাইকে পাশে চান তিনি।

‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সবসময়ই একটা গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত, রোমাঞ্চিত এবং নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

শনিবার রাজধানীতে একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের দূত হিসেবে বক্তব্য রাখেন সাকিব। তার অধীনে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ব্যর্থতার মিছিল থেকে বাংলাদেশ দল বেরিয়ে আসতে পারবে কিনা সেটি সময়ই বলে দেবে। তবে সাফল্যের খোঁজ পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বদলে ফেলছে অনেক কিছুই। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার পাশাপাশি কোচিংস্টাফেও বাড়িয়েছে শক্তি।

সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আপাতত এশিয়া কাপ ও এরপর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। অস্ট্রেলিয়া দলের কাজ করার অভিজ্ঞতা থাকায় তার কাছে প্রত্যাশা থাকবে বেশি। তবে আসল কাজটা যে ক্রিকেটারদেরই সেটি মনে করিয়ে দিলেন সাকিব।

‘আমার মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশা করার আছে এখানে। সে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ৫-৬ বছর ছিলেন। আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে। তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। এই টি-টুয়েন্টি এশিয়া কাপে কতটা আসবে তা বলাটা মুশকিল। স্বল্প সময়। এখানে আমাদের সবারই একটা দায়িত্ব আছে যার যার জায়গা থেকে, কোচিংস্টাফ থেকে শুরু করে সাপোর্টস্টাফ, বিসিবি, মানুষ, আপনারা-সবাই যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমার মনে হয় একটা পথযাত্রা শুরু হবে।’

টি-টুয়েন্টি সংস্করণে ১৬ বছরেও বাংলাদেশের নেই বড় কোনো অর্জন। সাফল্য এতই কম যে যে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলাকেই বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। ভাগ্য বদলাতে অধিনায়ক সাকিব পরিবর্তনের পক্ষেই কথা বললেন। শিশুর মতো আগে হাঁটা শিখে দৌড়াতে চান সামনে।

Reneta

‘টি-টুয়েন্টি ২০০৬ এ মনে হয় আমরা প্রথম খেলেছি। একটা এশিয়া কাপের ফাইনাল ছাড়া আমাদের আর কোনো অর্জন নেই। তো সেই জায়গা থেকে তো এই ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন পথ চলতে শুরু করে তখন ধাপগুলো অনেক কঠিন। আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। হয়ত এখান থেকেই ধাপে ধাপে চলতে শুরু করবো এবং একটা সময় দৌড়াতে শুরু করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বিসিবিশ্রীরামসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT