চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের পর ছিটকে গেলেন লিটন-ইয়াসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের দল ঘোষণার জন্য আয়োজকদের কাছে বাড়তি তিন দিন সময় নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটজর্জর দল হওয়াতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশের আবেদন মঞ্জুর করেছিল। অপেক্ষা করেও অবশ্য চোটাক্রান্তদের নিয়ে সুখবর মেলেনি। নুরুল হাসান সোহানের পর এশিয়া কাপে খেলতে পারবেন না লিটন দাস, ইয়াসির রাব্বিও।

বেটউইনার না ছাড়লে সাকিবের ‘টিমে থাকারই সুযোগ নাই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরমধ্যে দলে ইনজুরি সমস্যা যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। এসিসি জানিয়েছিল বাংলাদেশ ১১ আগস্টের মধ্যে স্কোয়াড দিলেই চলবে।

বৃহস্পতিবার দুপুরে দল ঘোষণা ও সাকিব ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান। জানালেন, শুক্রবার এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

Banglabid

আঙুলের চোটে এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। সিঙ্গাপুরে সার্জারির পর জানা গেছে এশিয়া কাপে খেলতে পারবেন না। ফিরতে বেশ সময় লাগবে।

জিম্বাবুয়ে সফরেই টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন সোহান। দ্বিতীয় ম্যাচে কিপিং করার সময় বলের আঘাতে চোট পান আঙুলে। এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়ে। ছিটকে পড়েন পুরো সিরিজ থেকেই।

অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যান ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই শঙ্কাই সত্যি হল।

Reneta

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির কাছাকাছি এসে লিটন দুর্ভাগ্যের শিকার হন। পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ওপেনিং তারকাকে। ৮৯ বলে ৯ চার ও এক ছক্কায় ৮১ রানে থেকে লিটন যান সাজঘরে। পরে আর নামতে পারেননি।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই পিঠের চোটে পড়া ইয়াসির রাব্বি জিম্বাবুয়েতেও যেতে পারেননি। এশিয়া কাপেও খেলা হচ্ছে না। পিঠের পুরনো চোট মিডলঅর্ডার ব্যাটারের মাঠে ফেরা বিলম্বিত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরএশিয়া কাপ ২০২২লিটনলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT