চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন অশ্বিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে টেস্টে একাদশে ছিলেন না রবীচন্দ্রন অশ্বিন। ম্যাচশেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৮ বর্ষী ভারতীয় ক্রিকেটার। তাতে ইতি টানেন ভারতের জার্সিতে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ারের।

অবসরের ঘোষণা দিয়ে অশ্বিন বলেছেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ক্রিকেটার হিসেব যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনও আছে, তবে সেটা দেখাতে চাইব আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে।’

কোচ-বোর্ড ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘অবশ্যই অনেককে ধন্যবাদ জানানোর আছে। দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারব না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানাই। তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। দীর্ঘ এই পথচলায় কোচ হিসেবে যাদেরকে পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোহিত, বিরাট, আজিঙ্কা, পুজারা…যারা ব্যাটের কাছাকাছি দাঁড়িয়ে অনেক ক্যাচ নিয়েছে এবং এত বছর ধরে আমাকে এত উইকেট নিতে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ।’

ক্যারিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।

টি-টুয়েন্টি ও ওয়ানডেতে অনেকদিন থেকে নেই অশ্বিন। ২০২২ সালে শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি এবং গত বিশ্বকাপে খেলেন শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে ১১৬ ম্যাচে ১৫৬ উইকেটের পাশাপাশি করেছেন ৭০৭ রান। টি-টুয়েন্টিতে ৬৫ ম্যাচে ৭২ উইকেটের পাশাপাশি ১৮৪ রান করেন। তিন ফর‌মেট মিলিয়ে অশ্বিন ৭৬৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরঅশ্বিনঅস্ট্রেলিয়াব্রিসবেনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT