গ্যাস সংকটে ১৭ মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন। এতে প্রতি মাসে অন্তত ৮২ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রপাতি। সেই সাথে বাড়ছে আমদানি নির্ভরতা। দ্রুত গ্যাসের ব্যবস্থা করে কারখানা চালুর দাবি শ্রমিক-কর্মচারিদের।






