গোপালগঞ্জ

ভোটকেন্দ্র বাড়ির পাশে হওয়ায় প্রকাশ্যে সিল মারছে প্রার্থীর লোকজন!

ভোট কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে সিল মারছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছে, ভোটারদের লাইনে দাঁড়িয়ে সিল মারছে প্রার্থীর লোকজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়া শ্রীরামকা‌ন্দি ঘোসেরঘাট ভোটকেন্দ্রে পু‌লিশ, পো‌লিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের উপ‌স্থি‌তিতে টে‌বিলের ওপর প্রকাশ্যে সিল মারা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রকাশ‌্য ভোটগ্রহণের কারণ জানতে ওই ভোটারদের সাথে কথা হলে তারা স‌ঠিক কোন উত্তর দিতে পারেন‌নি। তবে প্রিজাইডিং অ‌ফিসা‌র আশীষ কুমার মজুমদার বলেন, বিষয়টি আমি দেখ‌ছি।

এরপর রিটা‌নিং অ‌ফিসার ফাইজুর রহমানের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমি বা‌হিরে আছি। আপনারা পু‌লিশকে জানান বলে ফোন কেটে দেন।

সাধারণ ভোটাররা ‌নিরাপদে তাদের ভোট প্রদান করতে পারছেন না বলেও অভিযোগ করছেন।

সাধারণ ভোটাররা বলেন, চেয়ারম‌্যান প্রাথী বাবুল হোসেনের বাড়ি ভোটকেন্দ্র এলাকায় হওয়ায় তার লোকজন প্রভাব খা‌টিয়ে প্রকাশ‌্য টেবিলের ওপর সিল মেরে ভোট নেয়া হচ্ছে। সাধারণ ভোটাররা নিরুপায়।

এদিকে আরেক ‌চেয়ারম‌্যান প্রার্থী মাসুদ গাজীর অভিযোগ করে বলেন, দোয়াত-কলম প্রতীকের চেয়ারম‌্যান প্রার্থী বাবুল হোসেনের লোকজন স্থানীয়রা প্রভাব খা‌টিয়ে প্রকাশ‌্য টে‌বিলে ভোট নিচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…