খেজুরের যত গুণ
খেজুরের গুঁড়ো ও পাকা খেজুরের ছবি, চ্যানেল আই অনলাইন, যা খেজুরের গুণাগুণ ও উপকারিতা তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
খেজুর বেশ সুস্বাদু ও পরিচিত একটি ফল। এর বৈজ্ঞানিক নাম ফিনিক্স ড্যাকটিরিফেরা। খেজুর খেতে খুবই সুমিষ্ঠ। খেজুর এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায়। তবে রমজান এলেই ইফতারে প্রধান খাবারের তালিকায় থাকে খেজুর। সারাদিন রোজা রাখার পর শুরুতে ইফতারে খেজুর খেয়ে থাকেন সবাই। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, কপার,আয়রনসহ বিভিন্ন উপাদান। সারাদিন রোজা রাখার ফলে পেট খালি থাকে যার জন্যে শরীরে গ্লুকোজের ঘাটতি হয়। আর খেজুর সে ঘাটতি দ্রুত পূরণ করতে সাহায্য করে। খেজুর রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। অন্যদিকে খেজুরকে চিনির বিকল্প হিসেবেও বলা হয়। এছাড়া খেজুর খাওয়ার অভ্যাস মানবদেহের জন্য অনেক উপকারি।






