নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র ৫৮ দিন বাকি থাকলেও এখনও শুরু হয়নি প্রাথমিকের ৯৯ শতাংশ এবং মাধ্যমিকের কয়েকটি শ্রেণির পাঠ্য বই ছাপার কাজ। মুদ্রণ শিল্প সমিতি বলছে, জানুয়ারি মাসে কোনো অবস্থাতেই ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে না। সংকটের কথা স্বীকার করে পাঠ্য পুস্তক বোর্ড বলছে, ৭০ শতাংশের মতো বই পৌঁছানো যেতে পারে।






