চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন মেয়াদে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান পদে থাকছেন না সৌরভ গাঙুলি, সেটি নিশ্চিত হয়েছিল আগেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধানের চলে যাওয়ার আগে উঠেছে অভিযোগ—বোর্ড প্রধান সৌরভ ব্যর্থ হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে বেশ কিছুদিন ধরে খবর, দিল্লিতে মঙ্গলবার বসা বোর্ড মিটিংয়ে সৌরভকে একহাত নিয়েছেন বোর্ড সদস্যেদের একাংশ। শেষ তিন বছরে বোর্ড ও দলের কোনো উন্নতি হয়নি বলেও তাকে কটাক্ষ করা হয়েছে। এছাড়া আসছে মেয়াদেও তাকে দেখতে চাইছিলেন না অনেকে। এমন সব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

আইপিএলের পরবর্তী চেয়ারম্যান পদে মনোনীত হওয়া অরুণের মতে, ‘অধিনায়ক ও বোর্ড প্রধান হিসেবে গাঙুলি সফল’। ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধে একটিও শব্দ বলেননি কেউ বলেনি জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীন ভারতে বিসিসিআই-এর এমন কোনও সভাপতি নেই, যিনি তিন বছরের বেশি সময় ধরে এই পদে রয়েছেন। দাদার বিরুদ্ধে কথা বলা হয়েছে বা কিছু সদস্য তার বিরুদ্ধে সরব ছিল—এই সব ভিত্তিহীন, মিডিয়ার সৃষ্টি।’

‘গুজবের কোনও সত্যতা নেই। আমরা গণতন্ত্রে বাস করি বলে মানুষের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। যখন বিসিসিআইয়ের কথা আসে, তখন সকলের মনোযোগ ভারতীয় ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেদিকেই দৃষ্টি থাকে।’

গাঙুলির বোর্ড প্রধান ছেড়ে যাওয়ার পেছনে কোনও রাজনীতি নেই জানিয়ে অরুণ বলেছেন, ‘কেউ সৌরভের বিরুদ্ধে একটি কথাও বলেনি। বোর্ডের সকল সদস্যরাই পুরো দল নিয়ে খুবই খুশি ও সন্তুষ্ট। কোভিড-১৯ এর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিসিসিআই গত তিন বছরে যেভাবে কাজ করেছে তাতে সবাই সন্তুষ্ট।

বিসিসিআইয়ের পরবর্তী মেয়াদের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। ১৮ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রধান হিসেবে নির্বাচিত হন ৬৭ বর্ষী বিনি। সচিব পদে বহাল থাকবেন জয় শাহ ও সহ-সভাপতি পদে রাজীব শুক্ল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণআইপিএলবিনিবিসিসিআইভারতলিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT