চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কের এগোরা গ্যালারিতে রেজাউল হকের শিল্পকর্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
বিনোদন
A A

নিউ ইয়র্কের এগোরা গ্যালারিতে চলছে বিশ্বের ১২জন প্রতিভাবান শিল্পীর আঁকা ছবি নিয়ে ২১ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। ‘লাভ ইন মাল্টিপল ফর্মস’ শিরোনামে এ প্রদর্শনীতে রয়েছে বাঙালি শিল্পী রেজাউল হকের চারটি শিল্পকর্ম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রদর্শনীটির উদ্বোধন হয় গত ১ জুলাই। ৭ জুলাই ছিলো শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক রিসেপশন। যেখানে উপস্থিত ছিলেন গ্যালারি ডিরেক্টর সাবরিনা গিলবার্ট, গ্যালারি ওনারসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ ও অনেক শিল্পরসিক।

প্রদর্শনীতে জার্মানী, জাপান, তাইওয়ান, আজারবাইজান, রাশিয়া, কানাডা, আমেরিকার পাশাপাশি বাংলাদেশের শিল্পী রেজাউল হকের শিল্পকর্ম নিয়েও আলোচনা হয়। উদ্বোধনের পর থেকেই প্রচুর শিল্পরসিক ও দর্শক গ্যালারিতে ভিড় করছেন। দর্শকরা ভীষণ আগ্রহ নিয়ে ঘুরে দেখেন সমকালীন শিল্পীদের শিল্পকর্মগুলো।

এরআগে এ্যাগোরা গ্যালারি শিল্পী রেজাউল হকের ১৬ টি চিত্রকর্ম রিপ্রেজেন্টেশনের জন্য চুক্তি স্বাক্ষর করে। তার মধ্যে ৪টি শিল্পকর্ম ‘লাভ ইন মাল্টিপল ফর্মস’ প্রদর্শনীতে রাখা হয়েছে বলে জানানো হয়। রেজাউল হকের ব্যতিক্রমধর্মী ভাবনা ও স্বকীয় ভিন্নমাত্রার শিল্পকর্মগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদেশিদের পাশাপাশি বাঙালি কমিউনিটিও সেখানে ভিড় জমাচ্ছেন।

এই বিষয়ে শিল্পী রেজাউল হক লিটন জানান, স্বকীয় কৌশলে কাগজে খুব নিয়ন্ত্রিত উপায়ে তাপসঞ্চালন করে তিনি এই শিল্পগুলি সৃষ্টি করেছেন। পরে কোথাও কোথাও প্রয়োজনে রং ব্যবহার করেছেন। দীর্ঘ ২৯ বছর ধরে তিনি এই কৌশলটি পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে ডিগ্রিপ্রাপ্ত এই শিল্পী দীর্ঘদন ধরে নিভৃতে ব্যতিক্রমধর্মী এই কাজগুলো করে আসছিলেন।

Reneta

শিল্পী রেজাউল হক বাংলাদেশেও শিল্পপ্রেমিকদের মধ্যে পরিচিত নাম। তিনি বাংলাদেশের জাতীয় প্রদর্শনী, এশিয়ান বিয়েনালসহ একক ও দলীয় অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি তার নিজস্ব কৌশল ছাড়াও চারকোল, এক্রেলিক, জলরং, মিশ্র মাধ্যম, ড্রইং ইত্যাদি মাধ্যমে কাজ করেন। তার শিল্পকর্মের বিষয়সমূহ মূলত মানুষের সংগ্রাম, সমাজের অসাম্যতা, মানুষের গভীর অনুভূতি, অধিকার, স্বপ্ন ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্ট গ্যালারিচিত্রকর্মশিল্পকর্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT