চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তন ক্যান্সার শনাক্তে ডাক্তারদের চেয়ে এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A

চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অনেক বছর ধরেই হয়ে আসছে। তবে সম্প্রতি স্তন ক্যান্সার নির্ণয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে এই প্রযুক্তি, যা চিকিৎসকদের অভিজ্ঞতাকেও ছাড়িয়ে গেছে।

বর্তমানে হাঙ্গেরিতে স্তন ক্যান্সার নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বহুল ব্যবহ্নত হচ্ছে। দেশটি এই চিকিৎসার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। দেশটিতে ক্যান্সার চিহ্নিত করার জন্য ব্যবহ্নত সফটওয়্যার এতটায় নিখুঁত যে, ডাক্তাররা আশঙ্কা করছেন প্রযুক্তিটি তাদের চাকরিকে প্রতিস্থাপন করবে কিনা।

হাঙ্গেরির রাজধানী বুদাপোস্টের বাইরে বুক্স-কিস্কন কাউন্টি হাসপাতালে দুই দশকেরও বেশি অভিজ্ঞতার রেডিওলজিস্ট ডক্টর ইভা অ্যামব্রোজায় জানান, দুই জন রেডিওলজিস্ট যে এক্স-রে রিপোর্টে রোগীর স্তন ক্যান্সারের কোনো লক্ষণ দেখেননি, সেই একই রিপোর্টে সফটওয়্যারে তিনি লাল রঙের বৃত্তাকার বেশ কয়েকটি এলাকা ঘনিষ্ঠভাবে দেখতে পান, যেগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাব্য ক্যান্সার হিসাবে চিহ্নিত করেছিল।

চিকিৎসকরা যে লক্ষণগুলি মিস করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তা শনাক্ত করে স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ে সাফল্য আনতে শুরু করেছে। চিকিৎসাক্ষেত্রে যা বেশ বিস্ময়কর!

চিকিৎসার জন্য এআই সিস্টেমগুলি হাঙ্গেরিতে ২০২১ সালে চালু করা হয়। যা এখন ক্যান্সারের লক্ষণসমূহ পরীক্ষা করতে সহায়তা করে। এমনকি যেসব লক্ষণ একজন রেডিওলজিস্ট উপেক্ষা করে যায়, তাও সিস্টেমটি সঠিকভাবে তুলে ধরে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল সিস্টেমটি ডেভলপ  করার জন্য ডেটা সরবরাহ ও পরীক্ষা করতে শুরু করেছে।

Reneta

তবে ডাক্তার এবং এআই ডেভেলপাররা বলছেন, ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তির বিস্তর আকারে ব্যবহার এখনও অনেক বাধার মুখে আছে। সীমিত সংখ্যক স্থানের বাইরে বড় আকারে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য স্তন ক্যান্সারের পর্দার স্বয়ংক্রিয় দ্বিতীয় বা তৃতীয় রিড নেয়ার আগে আরও ক্লিনিকাল ট্রায়ালের প্রয়োজন।

টুলটিকে দেখাতে হবে যে এটি সবরকম বয়স, জাতি এবং শারীরিক গঠনের মহিলাদের উপর সঠিক ফলাফল দিতে পারে কিনা এবং একে অবশ্যই প্রমাণ করতে হবে যে, এটি স্তন ক্যান্সারের আরও জটিল রূপগুলিকে চিনতে পারে।

চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন এআই টুলস রেডিওলজিস্টদের চাকরি প্রতিস্থাপন করবে কিনা, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন, প্রযুক্তিগুলো তখনই কার্যকর এবং রোগীদের দ্বারা বিশ্বাসযোগ্য হবে যখন এটি প্রশিক্ষিত ডাক্তারদের সাথে অংশীদারিত্বে ব্যবহার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাতথ্যপ্রযুক্তিবুদাপেস্টস্তন ক্যান্সারহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT