চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিয়ে যা বললেন বখতিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যুক্ত হওয়ার ঘোষণার পর এবার নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।

দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আর্টসেলের সঙ্গে কাজ করার সুযোগকে তিনি যেমন সৌভাগ্য মনে করছেন, তেমনি এটিকে দেখছেন বড় এক চ্যালেঞ্জ হিসেবেও।

আর্টসেলের ভোকালিস্ট লিংকন ব্যক্তিগত কারণে সাময়িকভাবে ব্যান্ডের নিয়মিত কার্যক্রম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। তাঁর অনুপস্থিতিতে ব্যান্ডের লাইভ শো সচল রাখতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে বখতিয়ার হোসাইনের নাম ঘোষণা করা হয়। বুধবার রাতে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বিষয়টি জানানো হয়। যেখানে ব্যান্ডের সদস্যদের একটি গ্রুপ কলে কথা বলতে দেখা যায়।

Banglabid

সেখানেই লিংকন জানান, সাময়িক বিরতিতে তিনি বর্তমানে কানাডায় আছেন। তার অবর্তমানে আর্টসেলের সাথে বখতিয়ারের যুক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বখতিয়ার লিখেছেন, লিংকন দেশে ফিরে না আসা পর্যন্ত আর্টসেলের সঙ্গে গেস্ট মেম্বার হিসেবে কাজ করতে পারা তাঁর জন্য নিঃসন্দেহে আনন্দ ও সৌভাগ্যের বিষয়। একই সঙ্গে এটি তাঁর সংগীতজীবনে নতুন শেখা ও অভিজ্ঞতারও সুযোগ তৈরি করবে।

বখতিয়ার জানান, চলতি বছরের জানুয়ারিতে নিজের ব্যান্ড ‘বে অব বেঙ্গল’ ছাড়ার পর গত পাঁচ মাস তিনি মঞ্চের বাইরে ছিলেন। যদিও ব্যক্তিগত সংগীতচর্চা থেমে ছিল না, তবে জনজীবন স্বাভাবিক থাকার সময়ে এত দীর্ঘ সময় মঞ্চ থেকে দূরে থাকার অভিজ্ঞতা আগে কখনো হয়নি তাঁর।

Reneta

এই নতুন যাত্রার মাধ্যমে আবারও মঞ্চে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি মঞ্চে ফিরবো, গাইবো, গিটার বাজাবো- এই তো। যে আমি মনেপ্রাণে মিউজিক করতে চেয়েছিলাম, সেই হিসেবে আমার আর কিবা চাওয়ার থাকতে পারে।’

তবে আর্টসেলের সঙ্গে যুক্ত হলেও নিজের স্বতন্ত্র সংগীতচর্চা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বখতিয়ারের ভাষ্য, আর্টসেলে পারফর্ম করার পাশাপাশি তাঁর নিজস্ব কম্পোজিশন, মিউজিক্যাল কার্যক্রম এবং সলো লাইভ শোগুলোও চলমান থাকবে।

পোস্টে আর্টসেলের প্রতি নিজের দীর্ঘদিনের আবেগের কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন,“আমি জানি, আর্টসেল একটা ব্যান্ড যা কিনা আমার মতো কোটি মানুষের আবেগের জায়গা জুড়ে আছে। আর সেখানে লিংকন ভাইয়ের মতো একজন ফ্রন্টম্যানের জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া আসলেই ভীষণ কঠিন।”

একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন, এটি কেবল নির্দিষ্ট সময়ের জন্য। তিনি বলেন,“তবে ব্যাপারটা নির্দিষ্ট সময়ের, লিংকন ভাই নিশ্চয়ই আবার ফিরবেন। আমরা সবাই দলবেঁধে আবারও তার মঞ্চ কাঁপানো পারফরম্যান্স উপভোগ করবো। মেনে নিতে পারা আর না পারা নিয়েই আমাদের জীবন চলতে থাকে। কিন্তু সময়? সেতো আর থেমে থাকে না।”

আর্টসেলে ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হলেন বখতিয়ার হোসেন

ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বখতিয়ার লিখেন,“এতসব ভালমন্দের ভিড়ে, অনেকের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। সবাই কৃতজ্ঞতা জানবেন। কৃতজ্ঞতা আর্টসেল, আমার উপর আস্থা রাখার জন্য। কৃতজ্ঞতা শ্রোতাদের প্রতি, যারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমার মিউজিকে ফেরায় আনন্দিত হয়েছেন, বিশ্বাস রেখেছেন।
যারা বিশ্বাস রাখতে পারছেন না, তাদের মতের প্রতিও আমি শ্রদ্ধাশীল।”

আর্টসেলের ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী অধ্যায়। কারণ প্রায় তিন দশক ধরে ব্যান্ডটির পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন লিংকন। তাই তাঁর সাময়িক বিরতি যেমন ভক্তদের আবেগী করে তুলেছে, তেমনি বখতিয়ারকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহলও। এখন দেখার বিষয়, আর্টসেলের এই অন্তর্বর্তীকালীন মঞ্চযাত্রা দর্শকরা কীভাবে গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টসেলগানবখতিয়ার হোসেনবাংলা ব্যান্ডব্যান্ডলিংকনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT