চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জের হিজল-করচ বাগানে আর্ট ক্যাম্প, প্রকৃ‌তি রক্ষার প্রতিশ্রু‌তি

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৪:৪৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
প্রকৃতি রক্ষার জন্য হিজল-করচ বাগানে শিল্পীদের চিত্রাঙ্কন কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওর পাড়ের প্রকৃতি ও প্রাকৃতজন’ এই স্লোগানকে সামনে রেখে হাওর এলাকার গাছ, মাছ, পাখি রক্ষায় সচেতনতা বাড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় দুইদিনব্যাপী আর্ট ক্যাম্প শেষ হলো ৩১ ডিসেম্বর।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ধর্মপাশার দিগজান হিজল-করচ বাগানে দু’দিনের আর্ট ক‌্যাম্প‌টি উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় তি‌নি প‌রিবেশ ও প্রকৃ‌তি প্রসঙ্গে বলেন, হাওর পাড়ের প্রকৃতিকে সকলে মিলে রক্ষা করতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন কোনও কাজ করা যাবে না। পরিবেশের ক্ষতি করে আমরা কখনও সুস্থ ও ভালো থাকতে পারব না। সুনামগঞ্জের গাছ, মাছ ও পাখিসহ জীব বৈচিত্র্য রক্ষার কাজে সদা সচেষ্ট জেলা প্রশাসন। সুনামগঞ্জের হিজল-করচ গাছ এবং সর্বোপরি পরিবেশ রক্ষায় কাজ করে যাবো।

আর্ট ক‌্যাম্প সম্পর্কে সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শেকড় থেকে শিখড়ে যাওয়ার যে প্রয়াস সেই প্রয়াসকে সামনে রেখেই এই আয়োজন। আর এত দুর্গম এলাকায় এসে করার লক্ষ্য ছিল, এই গ্রামের তরুণ ছেলেরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দিগজান গ্রামের পাশের হাওরে এক হাজার ত্রিশটি হিজল-করচ গাচের চারা রোপণ করেছে। আমরা চাই সুনামগঞ্জের সবাই হাওর এলাকার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করুক।

জানা গেছে, তরুণদের এমন উদ্যোগকে সবার সামনে তুলে ধরতে ও উৎসাহ দিতেই হাওড় জনপদে এসে কাজ করছে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি।

আর্ট ক‌্যাম্পে যুক্ত চিত্রশিল্পীরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃণাল বণিক, ইউডা বিশ্ববিদ্যালয়ের শুভ্র তালুকদার ও ইমরান হোসাইন মাছুম, ঢাকা আর্ট কলেজের প্রান্ত চন্দ, চট্টগ্রাম বিশ্ব‌বিদ‌্যালয়ের জয় তালুকদার, বেনার‌স হিন্দু বিশ্ব‌বিদ‌্যালয়ের স্বাগত দাস, সিলেটের জয় তালুকদার, সুনামগ‌ঞ্জের মোস্তফা চৌধুরী, নিঝুম ও নোজা চৌধুরী। আর্ট ক্যাম্পে আঁকা শিল্পীদের ছ‌বিগুলো প্রদ‌র্শিত হয়।

ট্যাগ: আর্ট ক্যাম্পসুনামগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে পড়তে পারে ঘন কুয়াশা

পরবর্তী

শুক্রবার ৩ টেলিভিশনে দেখানো হবে ফারুকীর ‘৮৪০’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: ফারুকীর ‘৮৪০’ এর প্রিমিয়ার অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ৩ টেলিভিশনে দেখানো হবে ফারুকীর ‘৮৪০’

জাতীয় পার্টির লোগো, সবুজ, লাল, হলুদ রঙে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT