চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র-গুলি-ওয়াকিটকিসহ আরসার শীর্ষ কমান্ডার আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২২ অপরাহ্ণ ১০, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং ওয়াকিটকি সেটের চার্জারসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ এক কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।

আটক মোহাম্মদ জুবায়ের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Banglabid

আমির জাফর বলেন, ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে জড়ো হয়েছে, এমন খবরে এপিবিএন এর একটি দল বিশেষ অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে দুষ্কৃতিকারিরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, ‘এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি দেশিয় তৈরী বন্দুক, ৩২টি গুলি, একটি গুলির খালি খোসা ও একটি ওয়াকিটকি সেটের চার্জার।’

এডিআইজি বলেন, আটক জুবায়ের আরসা’র শীর্ষ কমান্ডার। তিনি রোহিঙ্গা আশ্রয় শিবির কেন্দ্রিক সংঘটিত নানা অপরাধের সাথে জড়িত। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসাকক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT