চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরসা’র শীর্ষ কমান্ডারসহ ৪ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে আরসা’র শীর্ষ কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৪৩ কেজি ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা-বরইতলীর গহীন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা-বরইতলী গহীন পাহাড়ি এলাকায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. শফিক ও মো. সিরাজ নামের দুই বাংলাদেশী নাগরিককে আটক আটক করে। পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ কেজি ৫৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর একই তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মীর শীর্ষ কমান্ডার ও উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছা এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসু। এসময় আটকদের আস্তানা থেকে উদ্ধার করা হয় ৩৬ কেজি ৭৮০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ক্লোরেটস, ব্রোমোটস, পটাশিয়াম ও হেক্সামিথাইলিন টেট্রামাইন জাতীয় রাসায়নিক দ্রব্য। এসব রাসায়নিক দ্রব্য গান পাউডার বা উচ্চ বিস্ফোরক হিসেবে ব্যবহারের নজির রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন জানান , আটকদের মধ্যে রহিমুল্লাহ ওরফে মুছা ও শামছুল আলম ওরফে শামসু আরসা’র শীর্ষ নেতা এবং অপর দুইজন বাংলাদেশি নাগরিক ও আরসা’র সন্ত্রাসী দলের সহযোগী। গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীরা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ সংঘটন করতো। তারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের দুর্গম সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান করতো। এছাড়া গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক শফিক ও সিরাজ উদ্ধার করা কৌশলে সীমান্ত এলাকা দিয়ে এনে নিজেদের হেফাজতে রাখতো এবং পরে সুবিধাজনক সময়ে আরসা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল।

অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরকদ্রব্যের মাধ্যমে বোমা প্রস্তুত করে আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা ক্যাম্পে হামলা, অগ্নিসংযোগ ও সংঘাতে ব্যবহার করার উদ্দেশে মজুদ করা হয়েছিল গ্রেপ্তাররা স্বীকারোক্তিতে জানিয়েছে।

Reneta

সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার রহিমুল্লাহ ওরফে মুছা বোমা তৈরি ও অস্ত্র চালনায় পারদর্শী হওয়ায় আরসা’র গান কমান্ডার ও ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জিন্মাদারের দায়িত্ব পায়। সে আরসা’র সদস্যদের বোমা তৈরি ও অস্ত্র চালনায় প্রশিক্ষণও দিত। রহিমুল্লাহর সঙ্গে আরসা’র প্রধান আবু আম্মা জুননীসহ শীর্ষ নেতাদের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত প্রায় সবক’টি হত্যাকান্ডসহ গত বছর নভেম্বরে সীমান্তে মাদকবিরোধ যৌথ অভিযানের সময় সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহতের ঘটনায় তার সরাসরি অংশগ্রহণ রয়েছে।

এছাড়া গ্রেপ্তার অন্যরা রোহিঙ্গা ক্যাম্পে নানা সংঘাত ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে উখিয়া ও টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের উখিয়ার‌্যাব-১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT