চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১৯ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দলের মুলহোতাসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসীকে কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারি পরিচালক (ল এন্ড মিডিয়া) এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন: কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক (৪৭), তার ভাই কলিম উল্লাহ (৩৫), একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান (২০), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও তার ভাই আবদুল আজিজ (২৫)।

আবুল কালাম চৌধুরী জানান, র‌্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধে জড়িত বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এ সকল সন্ত্রাসীরা বারংবার মাথাচাড়া দিয়ে উঠার ফলে দেশী-বিদেশি অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের দৌরাত্ম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের রক্ষার্থে বর্ণিত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১৫ কক্সবাজারের পিএমখালী’সহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতের যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নস্থ মাইজপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে (র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি) একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দলের মূলহোতা মালেকসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

Reneta

এসময় তাদের হেফাজত হতে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো। বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশী-বিদেশি অস্ত্র-গোলাবারুদ কেনেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র-গোলাবারুদ উদ্ধারযৌথ বাহিনীর বিশেষ অভিযানর‌্যাব-১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT