কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য আটক

দুইজন সেনা সদস্যের সঙ্গে আটক রোহিঙ্গা ব্যক্তি, মুখ ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক আরসা সদস্যকে দুই সেনা সদস্যের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র এক সদস্যকে আটক করেছে এপিবিএন পুলিশ।

আটক সৈয়দ হোসেন (৩২) উখিয়ার ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের সাবের আহমদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ অধিনায়ক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, রোববার ভোরে উখিয়ার ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ে নুর আলমের টং দোকানের সামনে রাস্তায় কিছু সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরী একটি বন্দুক ও একটি গুলি।

তিনি জানান, আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান আরেফিন জুয়েল।

বিষয়:আরসা কক্সবাজার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…