চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যারাইভাল কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল, ইমরুলের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হংকং থেকে দেশে ফেরার পথে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ইমরুল কায়েস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অ্যারাইভাল কার্ডে ইংরেজিতে বাংলাদেশ বানানে ভুল নিয়ে বিদেশিদের খানিকটা বিদ্রূপের শিকারও হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার।

বাঁহাতি ব্যাটার বুধবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অ্যারাইভাল কার্ডে ইংরেজিতে ‘Bangladesh’ এর বদলে লেখা হয়েছে ‘Bnagladesh’।

বিষয়টি নিয়ে ইমরুল লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে যেগুলো খুব সহজে মেনে নেয়াটা খুবই কঠিন। গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, আমি বাংলাদেশের অ্যারাইভাল কার্ডে দেখলাম যে বাংলাদেশের নামটির স্পেলিংয়ে এই মিসটেক করা আছে।’

‘আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়। এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কি হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল। বাট আমি ওদেরকে কোনোরকম বুঝিয়েছি যে এটা প্রিন্টিং মিসটেক হতে পারে।’

‘আমার কাছে প্রশ্ন হল যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন, তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় এসেছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যারাইভাল কার্ডইমরুলবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT