চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

সুমন রায় সুমন রায়
৬:১৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। এই ঘটনায় ছিনতাই হওয়া ৬০ লক্ষ টাকার মধ্যে গ্রেপ্তার ৩ জনের কাছ থেকে ১৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো: নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০), মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়নের জীতরামপুরের মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৪) ও পলাশ উপজেলার ইছাখালী পশ্চিমপাড়ার মোশাররফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চলতি মাসের ৪ তারিখ নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর এলাকায় সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন মিলে নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা হলে ঘটনাটির তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা। এরই প্রক্ষিতে বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজগেইট এলাকা থেকে হৃদয় ও সোলাইমানকে গ্রেপ্তার করে জেলা গোয়ান্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজন নরসিংদী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

এদিকে গতকাল রাত ১১টায় সদর উপজেলার পাঁচদোনার মোড় থেকে ঘটনার সাথে জড়িত বিধান মিয়া নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এসময় তিনি আরও বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের মাধ্যমে মোট ১৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত গতকাল গ্রেপ্তার হওয়া বিধান মিয়াকে আজকে সকালে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মোট ৬ জন জড়িত রয়েছে। বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে ৩টি ও সোলাইমানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

Reneta

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এ. এম ফজল-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে টাকা ছিনতাইনগদনরসিংদীর রায়পুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT