চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত: গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

যাত্রাবাড়ী জনপথ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশরাফ আলীকে (৪৭) ছুরিকাঘাতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

গত বুধবার জাহিদ হাসান এবং সুমন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

গত ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে দায়িত্বপালনকালে কনস্টেবল আশরাফ আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে আশরাফের পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

মো. ছালেহ উদ্দিন বলেন, গ্রেপ্তাররা চলন্ত বাসের জানালা থেকে যাত্রীদের মালামাল ছিনতাইয়ে জড়িত। তাদের ১০-১২ জনের একটি গ্রুপ আছে বলে জানতে পেরেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এ ঘটনায় যারা জড়িত এবং তাদের মাধ্যমে পূর্বেও যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ে জেনে অচিরেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এক প্রশ্নে তিনি বলেন: জনপথ মোড়ে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত করার পরপরই আমাদের টিম জড়িতদের শানাক্তে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় এই ঘটনায় যারা জড়িত এরমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তার ২ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইবোলার দ্রুত বিস্তারে এমএসএফের উদ্বেগ, ডিআর কঙ্গোতে ২৪৬ জনের মৃত্যু

মে ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

মে ৩১, ২০২৬

দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফ সম্বলিত বই প্রকাশ করেছে ছোট্ট শিশু শারাবান তহুরা

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

মে ৩১, ২০২৬

চ্যানেল আই ও আইস্ক্রিনের ঈদ অনুষ্ঠানমালা

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT