অপরাধ

সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, আনুষ্ঠানিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, আনুষ্ঠানিক পোশাক পরিহিত, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা কার্যকরে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দিয়েছে আদালত। নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। তবে বদলির পরও দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগদান করেননি। কাজে যোগ দেওয়ার পর তিনি আবার ছুটিতে যান।

গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে বিএনপি-জামায়াতসহ বিরুদ্ধ মত দমনের অভিযোগ রয়েছে।

বিষয়:গ্রেপ্তারি পরোয়ানা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…