আদালত

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধানকে অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য রাষ্ট্রপক্ষকে অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

একইসাথে ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে ওই আদেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল সরকারি কর্মচারির জন্য করা আইন মৌলিক অধিকারের পরিপন্থী না হওয়া, রক্ষা কবচ হিসেবে কাজ করা, সবাই আইনের দৃষ্টিতে সমান তা ঠিক নয় এমন ৫টি যুক্তি তুলে ধরেন। এর আগে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ ওই বিধানকে অবৈধ বলে রায় দেন।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিষয়:হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…