চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে ভবনের বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাতে পরীক্ষা-নিরীক্ষা শেষে এ তথ্য জানান ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের লিডার মেজর মো. কায়সার বারী।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বিস্ফোরণ বেজমেন্টে হয়েছে। তবে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি দেখে আমাদের মনে হয়েছে, এতে কোনো বিস্ফোরক ব্যবহৃত হয়নি।

তিনি আরও বলেন, আমাদের বোম্ব ডিসপোজাল টিম নিয়ে বেজমেন্টে প্রবেশ করতে পারিনি। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা থেকে বলেছে, ভবনটি ঝুঁকিপূর্ণ। পর্যবেক্ষণের পর আমাদের ইঞ্জিনিয়াররা বলছেন, ভবনের অনেকগুলো কলাম নষ্ট হয়ে গেছে। কলামগুলোর অবস্থাও ভালো নয়। সে কারণে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মেজর কায়সার বলেন, আমাদের ডিভাইস দিয়ে যতদূর সম্ভব আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের যন্ত্র দ্বারা পরীক্ষা-নিরীক্ষায় প্রাথমিকভাবে কোনো বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি। এই ভবনটি স্টেবল করার পর বেজমেন্টে যেতে পারলে আমরা আরও কাছে থেকে পর্যবেক্ষণ করতে পারব। সিটি কর্পোরেশন ও বুয়েটসহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগের মতামত নিয়ে বিল্ডিংটা স্টেবল করতে হবে।

স্টেবল করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, স্টেবল করতে এক্সপার্ট অপিনিয়ন প্রয়োজন। আমার টিমের মূল এক্সপার্টিজ বোম্ব ডিসপোজাল নিয়ে। তবে স্টেবল করার বিষয়টি জটিল বলে মনে হয়েছে। ভিম ও কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি সাততলা। ভিমের মাধ্যমে লোড কলামে ট্রান্সফার হচ্ছে না। সে কারণে আমরা এখনি বলতে পারছি না স্টেবল করতে কত সময় লাগবে।

Reneta

বিস্ফোরণের কারণ জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন, এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ ধরণের বিস্ফোরণ ঘটাতে বিপুল পরিমাণ বিস্ফোরকের প্রয়োজন হয়। সে পরিমাণ বিস্ফোরক ব্যবহার হলে আমরা গন্ধ পেতাম। আমাদের ডিভাইস ও বিভিন্ন সংস্থার ডগ স্কোয়াডও বিস্ফোরকের কোনো উপস্থিতি পায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার ৭ মার্চ রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিস্তানে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT