বাংলাদেশ

কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ

সেনাপ্রধান কৌশলগত নেতৃত্বের গুরুত্বের ওপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবি পোশাক পরা, মাইক্রোফোনে বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ (৮ মে) বৃহস্পতিবার তিন সপ্তাহব্যাপী ন্যাশনাল ডিফেন্স কলেজের স্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স’ এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান একথা বলেন।

ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পারিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, ক‚টনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধিসহ সর্বমোট ৩২ জন ফেলো অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের ফ্যাকাল্টি, স্টাফ অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…