বাংলাদেশ

চোখেমুখে স্বস্তির হাসি

চোখেমুখে স্বস্তির হাসি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বিদায়ী সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…