বাংলাদেশ

সেনাপ্রধানের সাথে সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

সেনাপ্রধান ও কোরিয়ার রাষ্ট্রদূত বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান ও কোরিয়ার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে বসে আছেন, পেছনে বাংলাদেশের ও কোরিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত সাউথ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।  

সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে তারা সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এই আলোচনার মধ্য দিয়ে সাউথ কোরিয়া সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।

বিষয়:লি জাং-কেউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…