বাংলাদেশ

কোরিয়া বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও কোরিয়ার প্রতিনিধি সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও কোরিয়ার প্রতিনিধি একটি অফিসে সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন, বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটি প্রজন্মের মধ্যেমে উন্নত দেশ রূপান্তরের ক্ষেত্রে কোরিয়ান সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সাফল্য বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে। প্রধানমন্ত্রী কোরিয়ায় তার দু’টি সফরের কথা স্মরণ করে বলেন, দ্বিতীয় সফরে তিনি সেখানে বিস্ময়কর উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ তার সরকারি বাসভবন গণভবনে কোরিয়া প্রজাতন্ত্রের বিদায়ী রাষ্ট্রদূত লি জাং-কেউনের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চলের জনগণের পারস্পরিক সুবিধার্থে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং-কিউন দুই দেশের মধ্যে বাণিজ্য, আনুষ্ঠানিক উন্নয়ন সহায়তা (ওডিএ), কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১শ’ ৫০ কোটি মার্কিন ডলার যা বর্তমানে ৩শ’ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ২০২০ সালে ওডিএ ছিল ৫০ কোটি মার্কিন ডলার, যা এখন ৩শ’ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোরিয়া বাংলাদেশের জাহাজ নির্মাণখাত থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।

তিনি এই সময় গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশে তার দায়িত্বপালনকালে অত্যন্ত সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ আমার হৃদয়ে আছে।

এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর এ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লি জাং-কেউন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…