চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হয়েছে।

শুক্রবার ২১ নভেম্বর, সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটন ডিসির নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন সেনাবাহিনীর সিনিয়র জজ এডভোকেট জেনারেল (জেএজি) মেজর জেনারেল ববি লি ক্রিস্টিন।

এছাড়া ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-সহকারী সচিব মিস আল্লা পি কামিন্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক , ডিফেন্স অ্যাটাচে, পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টসহ যুক্তরাষ্ট্র প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সিনিয়র জজ এডভোকেট জেনারেল(জেএজি) মেজর জেনারেল ববি লি ক্রিস্টিন বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব দক্ষতাকে আমরা সম্মান করি,বিশ্বব‍্যাপী যা প্রশংসিত।জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সবাই শ্রদ্ধার চোখে দেখে। উচ্চতর প্রশিক্ষণসহ আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আগামী দিনে পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা আরও জোরদার করতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন তিনি ।

রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনী আমাদের শান্তি ও সার্বভৌমত্বের প্রতীক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা সর্বোচ্চ ত‍্যাগ শিকারের ঝুঁকি নিয়ে আমাদের জন‍্যে সম্মান বয়ে আনে।

Reneta

দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান তার স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। তিনি বলেন, মার্কিন সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী মধ‍্যে পারস্পরিক তথ‍্য আদান-প্রদান, উন্নততর প্রশিক্ষণসহ নিবিড় সম্পর্ক বহু বছরের। এই সম্পর্ক আমরা আগামী দিনের আরও সমৃদ্ধ করতে চাই। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব সব সময় সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যেমন পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, একই সঙ্গে সর্বোচ্চ ত‍্যগ শিকার করেছে। আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি,শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই ২০২৪’র জুলাই বিপ্লব’র শহীদদের প্রতি। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সশস্ত্র বাহিনীর সঙ্গে তো বটেই সামগ্রিকভাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা করি।

সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ কেক কেটে ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় । অনুষ্ঠানটিপরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (লোকাল)  নাজনীন সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪তম সশস্ত্র বাহিনীদিবসওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসমার্কিন যুক্তরাষ্ট্রসশস্ত্র বাহিনী দিবস উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT