চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে কনসার্টে অরিজিৎ-মাহিরার হঠাৎ দেখা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
দুবাইয়ে কনসার্টে অরিজিৎ ও মাহিরার দেখা, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দুবাইয়ে ‘কনসার্ট’ মাতিয়েছেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। সেখানে গায়কের গান শুনতে আসেন পাকিস্তানের নামকরা নায়িকা মাহিরা খান। যিনি আবার বলিউডে শাহরুখের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন। শুধু তাই নয়, ওই সিনেমাতেই অরিজিতের কণ্ঠে ‘জালিমা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।

কনসার্টে অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসেছিলেন অভিনেত্রী। প্রথম বার দেখে তাকে চিনতে পারেননি অরিজিৎ। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন তিনি নিজেই। পাশপাশি, প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন।

শোয়ের মাঝে গান থামিয়ে অরিজিৎ বলেন ‘‘আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জ়ালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন। কিন্তু, প্রথমে আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত, ম্যাম।’’

তবে অরিজিৎ চিনতে না পারায় একেবারেই মনঃক্ষুণ্ণ হননি মাহিরা। বরং অরিজিতের গুণে যে তিনি মুগ্ধ, পাক-অভিনেত্রী সে কথা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

অরিজিৎ প্রশংসায় পঞ্চমুখ তিনি। অভিনেত্রীর কথায়, ‘‘যদিও সে দিন আমার সেখানে থাকার কথা নয়। তবু ওখানে ছিলাম আমি। তাঁর মতো একজন শিল্পীর গান শোনা মানে একরাশ মুগ্ধতা নিয়ে ফেরা। ঈশ্বরের হাত রয়েছে তাঁর উপর। এত বড় শিল্পী হয়েও এতটাই নিরহঙ্কার! মনে হয়, এটাই বড় গুণ অরিজিতের। এ রকমই থেকো।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংকনসার্টনায়িকাপাকিস্তানি অভিনেত্রীবলিউডমাহিরারইস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT