চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশুভ শক্তি বিনাশে অ্যাকশন অবতারে শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ৩০, জুন ২০২২
বিনোদন
A A
অ্যাকশন দৃশ্যে একজন পুলিশ কর্মকর্তা অস্ত্র হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ আসছে শিগগির। এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। প্রকাশ পেল এর ফার্স্টলুক পোস্টার।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে পোস্টারটি। যেখানে একটি দুর্দান্ত অ্যাকশনের আভাস পাওয়া গেছে। পোস্টারটি দেখে ছবিটি নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ।

পোস্টারে দেখা গেছে অরিফিন শুভ, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্তকে। তারা অশুভ শক্তি বিনাশে শত্রুর দিকে তাক করে আছেন বন্দুক! ‘ব্ল্যাক ওয়ার’ অর্থাৎ ‘কালো যুদ্ধ’-নামের সঙ্গে মিল রেখে কালো আবহে পোস্টারটি তৈরি করা হয়েছে। এটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

Banglabid

চলতি বছর ঈদুল ফিতরে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি চিন্তা করে এর মুক্তি পেছানো হয়। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘‘সবকিছু চিন্তা করে গত ঈদে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দিইনি। তবে এটি চলতি বছরই মুক্তি পাবে। আর ঈদুল আযহার উপহার হিসেবে দর্শকদের জন্য ফার্স্টলুক পোস্টার প্রকাশ করলাম। আশা করছি পুরো সিনেমা দেখার জন্য দর্শকদের বেশিদিন অপেক্ষা করতে হবে না।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের। খুব শিগগিরই আমরা মুক্তির তারিখ ঘোষণা করব।’’

Reneta

অস্ত্রধারী সৈনিকরা যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান শওদাগরইরেশ যাকেরএহসানুর রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদরাশেদ খান অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে গল্পটির হাত ধরে দর্শক ফিরে যাবেন শৈশবে

পরবর্তী

পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল

পরবর্তী
Pathshishu girl holding a dog on the street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলাদেশের একজন পুরুষের ছবি, সাধারণ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা কী বর্বর নির্মাণে প্রথম হতে যাচ্ছি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT