বাংলাদেশ

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়ে আলোচনা করছে দুই দেশের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশের রাজধানীতে সাক্ষাৎ করে আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। ঢাকায় দূতাবাসের উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস বা কনসুলার অফিস খোলার বিষয়ে রাজি হয়েছে। বাংলাদেশও চায় আর্জেন্টিনায় দূতাবাস বা কনসুলার অফিস খুলতে। তবে তা কবে নাগাদ হতে পারে এখন নিশ্চিত বলা যাচ্ছে না।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তার  সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।

বিষয়:আর্জেন্টিনার দূতাবাস পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…