চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শেষদিকে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অসম দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

২৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ ফরোয়ার্ড লিওনেল মেসি ও ডি মারিয়া। ডাক পেয়েছেন রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা এবং ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজও।

আগামী ২৩ সেপ্টেম্বর মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা। চারদিন বিরতির পর ২৭ তারিখ নিউইয়র্কের মাঠে জ্যামাইকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তিরা। ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে স্কালোনির শিষ্যদের।

টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড সৃষ্টি করা আলবিসেলেস্তিরা আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। মেসি-মারিয়াদের গ্রুপে অন্য দুই দল পোল্যান্ড ও মেক্সিকো।

আর্জেন্টিনার স্কোয়াড :

গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি।

Reneta

ডিফেন্ডার : গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেলা, ফাকুনডো মেডিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা।

মিডফিল্ডার : লিয়ানড্রো পারদেস, গুইডো রদ্রিগেজ, অ্যানজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেহান্দ্রো গোসেজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার।

ফরোয়ার্ড : পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাডা, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়কুইন কোরেয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাআলভারেজজ্যামাইকাডি মারিয়ামেসিলিড স্পোর্টসস্কালোনিহন্ডুরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ৬ হাজার কোটি ক্ষতি? হুমকি বিশ্ব ক্রিকেটের আর্থিক চক্রেও

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টায় বিল্ডিং মালিককে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের দিনাজপুর সফর নিয়ে প্রস্তুতিতে ডাঃ জাহিদের নির্দেশনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইনকাণ্ডে সদস্যপদ ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি ইপিজেড এখন থেকে বেজা’র অধীনে, নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT