ফুটবল

ইতালিকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ

উরুগুয়ে ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, ট্রফি হাতে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

উরুগুয়ে ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উদযাপন করছে, ট্রফি হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক যুগেরও বেশি সময় পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল কোনো লাতিন আমেরিকান দেশ। সবশেষ ২০১১ সালে জিতেছিল ব্রাজিল। এবার ইতালিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উরুগুয়ে।

আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে সোমবার যুব বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে ১-০ গোলে জিতেছে উরুগুয়ে। ম্যাচে জয়সূচক গোলটি করেন ১৯ বর্ষী ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ।

বিশ্বকাপের বড় মঞ্চে উরুগুয়ে দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হলেও প্রথমবার যুব বিশ্বকাপ জিতল। ১৯৯৭ ও ২০১৩ সালে ফাইনাল খেলে শিরোপা ঘরে তুলতে পারেনি।

বিশ্বকাপ আর্জেন্টিনাতে হওয়ায় উপস্থিত ৪০ হাজার দর্শকের বেশিরভাগই লাতিন দেশটির পক্ষে গলা ফাটিয়েছে। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুরস্কার বিতরণ করেন।

সাউথ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে অভিষিক্ত দল ইসরায়েল। এবারের অনূর্ধ্ব-২০ আসরটির আয়োজক হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসরায়েলের অংশগ্রহণের অজুহাতে তারা আয়োজন করতে রাজি হয়নি। পরে ফিফা কিকঅফের একমাস আগে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়।

বিষয়:অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা ইতালি উরুগুয়ে ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…