চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক নাটকীয়তা চলছে জিয়ান্নি ইনফান্তিনোর এক পরিকল্পনা ঘিরে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মালিকানা বিক্রি করার পরিকল্পনা করে, সেটি থেকে সরে এসে ক্ষমাও চেয়েছেন ফিফা সভাপতি। তবে চাপমুক্ত হতে পারছেন না এমন পরিকল্পনা করায়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতির পদত্যাগ চেয়েছে নরওয়ে। আরও অনেক দেশই একই পথে হাঁটতে পারে। অবশ্য পক্ষেও আছে অনেকে, মেক্সিকো ও আর্জেন্টিনাই যেমন তাকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে।

ইংল্যান্ড, ওয়েলস, ক্রোয়েশিয়া এবং আলবেনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর চেয়ে নরওয়ে একধাপ এগিয়ে গেছে। ওই দেশগুলো ইনফান্তিনোর পদত্যাগের জন্য সরাসরি আহ্বান না জানিয়ে কেবল তার প্রতি সমর্থন প্রত্যাহারের কথা বলেছে। কিন্তু শুক্রবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভেনেজ হাঁটলেন জোচা পথে।

ক্লাভেনেজ সরাসরি বলেছেন, ‘বর্তমান সময়ে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য তার (ইনফান্তিনো) যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, তা নেই। ইনফান্তিনোর আর আগের আস্থায় ফেরার কোন উপায় নেই। আন্তর্জাতিক ফুটবল সহযোগিতা মারাত্মক সংকটে পড়েছে, এবং আমাদের এখন একত্রিত হওয়ার একটা কারণ দরকার, আর আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করতে বলতে চাই।’

Banglabid

‘উয়েফা বোর্ডের কৌশল যদি এটাই হয়, তবে শেষপর্যন্ত অন্য কোন কোন দেশ এতে যোগ দেবে তা আমরা দেখব। আমরা উয়েফা বোর্ডের কোন বিশেষ বৈঠকের জন্য অনুরোধ করব না, ফিফার সাথে আমাদের সংলাপে আমরা তাকে পদত্যাগ করতে বলব।’

এদিকে শুক্রবার মেক্সিকান ফুটবল ফেডারেশন তাদের আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের সঙ্গে মতবিরোধ ভেঙে ইনফান্তিনোর সমর্থনে এগিয়ে এসেছে। নর্থ ও সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল পরিচালনাকারী সংস্থা কনক্যাকাফ অন্যদিকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করার পরিকল্পনা বাতিল করার পর ইনফান্তিনোর সভাপতিত্বের একটি ব্যাপক পর্যালোচনার আহ্বান জানিয়েছে।

তবে ইনফান্তিনোর পদত্যাগের ব্যাপক দাবির মাঝেও ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। মেক্সিকান ফুটবল অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করার মাধ্যমে ফুটবলের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সভাপতি ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন করছে দেশটি।

Reneta

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য প্রশংসা করেছে। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পক্ষে বলা হয়েছে, ‘এতে ফিফা সভাপতি হিসেবে তার এক দশকের মেয়াদকে একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন মডেলের উপর ভিত্তি করে এগিয়ে নিচ্ছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করছে।’

ইনফান্তিনো আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সর্বসম্মত সমর্থন পেলেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও কনক্যাকাফের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। উয়েফা ইতিমধ্যে ইনফান্তিনোর উপর আস্থা হারানোর কথা জানিয়েছে এবং ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবটিকে একটি নিকৃষ্ট, গোপন ও অস্বচ্ছ চুক্তির পথ বলে আখ্যা দিয়েছে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে একটি চিঠি পাঠিয়েছে। ওয়েলস, আলবেনিয়া এবং ক্রোয়েশিয়াসহ অন্য স্বতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও ফিফা সভাপতির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজিয়ান্নি ইনফান্তিনোনরওয়েমেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT