চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলা-না খেলা ‘রহস্যই’ রাখলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে আগামী বিশ্বআসর, মেসি খেলবেন তো? বিশ্বমঞ্চে খেলা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানাননি আর্জেন্টাইন কিংবদন্তি।

এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন দুই গোল। এদিন ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন মেসি। ম্যাচের পর সমর্থকদের থেকে বিদায়ও নিয়েছেন। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ।

ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপারই স্বাদ পেয়েছেন মেসি। একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্যারিয়ারের এবেলায় এসেও থেমে নেই মেসিজাদু। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মনুমেন্টালে দাঁড়িয়ে ৩৮ বর্ষী মহাতারকা বলেছেন, ‘একই কথা, যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে, মনে হয় না আরেকটি খেলতে পারব। কারণ আমার বয়স। বড় যুক্তিটা হল, আমি কুলিয়ে উঠতে পারব না। কিন্তু আর বেশি দিন তো নেই। আমি এই বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছি। যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই।’

‘দিন ধরে ধরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো অনুভব করলে খেলা উপভোগ করি। ভালো না লাগলে করি না। তাই ভালো না লাগলে সেখানে (বিশ্বকাপে) না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। আগে এমএলএস মৌসুম শেষ করব। এরপর প্রাক-মৌসুম পাবো এবং ছয় মাস সময় বাকি থাকবে। দেখা যাক কী হয়। আশা করি ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালো কাটবে এবং এমএলএসের মৌসুম। তারপর সিদ্ধান্ত নেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাএস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামভেনেজুয়েলামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT