চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পর মামলা থেকে মুক্তি পেলেন ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনা ফুটবল মাঠে, পাঞ্জাব কিংস দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের ২৫ নভেম্বর। মৃত্যুর আগে থেকেই কর ফাঁকির একটি মামলা নিয়ে ইতালির আদালতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই কিংবদন্তি। প্রয়াণের তিন বছর পর এবার সেই মামলা থেকে মুক্তি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক।

ইতালির একটি আদালতে দীর্ঘ ৩০ বছর চলমান সেই মামলাটি শুক্রবার নিষ্পত্তি হয়েছে। তাতে প্রমাণিত হলো খেলোয়াড়ি জীবনে ইতালির নেপলসে থাকাকালে কখনোই তিনি কর ফাঁকি দেননি।

আদালতের রায়ের পর ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বলেছেন, ‘এটা (কর ফাঁকির মামলা) শেষ হল। এখন আমি নির্ভয়ে এবং স্পষ্টভাবে বলতে চাই যে, ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি। এবার তার উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করারও আইনগত অধিকার রয়েছে। আমি আশা করি, তারা এ সুযোগ গ্রহণ করবে। তাদের বাবার স্মৃতির উদ্দেশে তারা এটি করবে।’

Banglabid

রাজস্ব কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ব্যক্তিগত ইমেজ স্বত্বের জন্য ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে পাওয়া অর্থের কর ফাঁকি দিতে প্রক্সি কোম্পানি ব্যবহার করেছিলেন ম্যারাডোনা।

তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ১৯৯০ সালের শুরুর দিকে। পরে আনা হয় ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ। ইতালি বিভিন্ন সফরের সময় তার কিছু জিনিস বাজেয়াপ্তও করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিকর ফাঁকিম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT