চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারাকানায় সেই মারামারিতে শাস্তি পেল ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বে এস্তাদিও মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংস ঘটনায় দুদেশের ফুটবল ফেডারেশনকেই শাস্তি দিয়েছে ফিফা। স্টেডিয়ামে ‘আইনশৃঙ্খলা বজায় রাখা নিশ্চিতে ব্যর্থতা’র জন্য ফিফা ডিসিপ্লিনারি প্যানেল ব্রাজিলকে ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক (৬৪ লাখ ৪০ হাজার ৯৩৫ টাকা) জরিমানা করেছে। আর্জেন্টিনাকে ‘স্টেডিয়াম বা এর আশেপাশে শৃঙ্খলা না মানায়’ ২০ হাজার সুইস ফ্রাঙ্ক (২৫ লাখ ৭৬ হাজার ১৫১ টাকা) জরিমানা করা হয়েছে।

আগে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি খেলায় সমর্থকদের অসদাচরণের কারণে আর্জেন্টিনাকে বৈষম্য বিরোধী শিক্ষা প্রকল্পে ৫০,০০০ সুইস ফ্রাঙ্ক ব্যয়ের নির্দেশ দেয়া হয়েছিল।

গত ২২ নভেম্বর ম্যাচ শুরুর আগে দুদলের সমর্থকদের মধ্যে মারামারি লেগেছিল। ম্যাচ শুরু হতে দেরি হয় আধাঘণ্টা। প্রথমার্ধে দুদলই খেলে অগোছালো ফুটবল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।

মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সব টিকিট বিক্রি হয়েছিল। সুপার ক্ল্যাসিকো শুরুর আগে গ্যালারিতে দুদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ে। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সময় ব্রাজিল সমর্থকরা দুয়ো দিতে শুরু করলে ঘটনার সূত্রপাত। তাতে লেগে যায় সমর্থকদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুদলের সমর্থকদের লাঠিপেটা করেছিল পুলিশ।

ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ফিফা ডিসিপ্লিনারি কোডের ১৭ অনুচ্ছেদের আওতায় শাস্তি দিয়েছে। অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দর্শকদের গোলযোগ সৃষ্টির জন্য ডিসিপ্লিনারি কোডের ১৭.২ অনুচ্ছেদে কার্যক্রম চলতে থাকে।

পুলিশের লাঠিচার্জের পক্ষে বিবৃতি দিয়ে সিবিএফ বলেছিল, ‘ম্যাচের জন্য সকল পরিকল্পনা, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রিও ডি জেনিরোর গুরুত্বপূর্ণ সংস্থার সবার সাথে আলোচনা করে নেয়া হয়েছিল। সিবিএফ আরও নিশ্চিত করে, ম্যাচের সময়ের কর্মকাণ্ড, নিরাপত্তা এবং পরিকল্পনা রিও’র মিলিটারি কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত, সেটাই কঠোরভাবে পালন করা হয়েছে।’

Reneta

মারাকানার ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘মাঠে বা মাঠের বাইরে ফুটবলের ক্ষেত্রে এধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, ভক্ত, দল এবং কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএএফএএস্তাদিও মারাকানাফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিললিড স্পোর্টসশাস্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT